সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যামপাসে একবেলা

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যামপাসে একবেলা
সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর প্লেয়ার্স ড্রাফট
Auther: Rabiul Milton
28 Apr 2026 Feature Writing Comments

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হল গতকাল। গ্রিন রোডে অবস্থিত ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধন্যবাদ মেহরাব হোসেন জোসি Mehrab Hossain Johsy - এমন সুন্দর আয়োজনে আমাকে রাখার জন্য, আমাকে কথা বলার সুযোগ দেয়ার জন্য।

উপস্থিত শিক্ষার্থী, খেলোয়াড়দের সাথে খোলামেলা কথা হল দেশে বিদেশে স্পোর্টস মার্কেটিং, স্পোর্টস ক্যারিয়ার নিয়ে, সারা বিশ্বের খেলাধুলা তথা বিপিএল, আইপিএল, ক্যারিবিয়ান লীগ, বিগ ব্যাশ থেকে স্প্যানিশ লা লিগা, ইপিএল, বুন্দেস লিগা, ইতালিয়ান সিরি আ, ফ্রেন্স লিগসহ ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি এবং বাংলাদেশের সব ধরনের খেলাধুলা নিয়ে।

সোনারগাঁ ইউনিভার্সিটির এই শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই খেলোয়াড় কোঠায় পড়ার সুযোগ পেয়েছে। এখানে দেশের জাতীয় দলের ক্রিকেটার, ফুটবলারও রয়েছে। অনেকে আছেন যারা বড় বড় ক্লাবের হয়ে খেলছেন। সবাই স্পোর্টসম্যান বলেই খেলাধুলা নিয়ে আলোচনাটা ছিল তাই আনন্দদায়ক। আমার কাছে মনে হয়েছে দেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোর মধ্যে খেলাধুলায় সোনারগাঁও ইউনিভার্সিটি অন্য সবার থেকে অনেক এগিয়ে।    

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল আজিজ। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ। এছাড়া ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দল ও অন্যান্য ক্যাটাগরির ফুটবল খেলোয়াড়রা—যারা সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জোসি।


সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে ১২টি দল নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি।